কালীগঞ্জে একটি স্পিনিং মিলে অ*গ্নিকাণ্ড

গাজীপুরের কালীগঞ্জে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের উত্তর নাগরগানা এলাকার স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আব্দুল্লাহ আল আরেফীন বলেন, কালীগঞ্জের উত্তর নাগরগানা এলাকায় সকাল ৭টার দিকে নাগরগানা স্পিনিং মিলে আগুন লাগে।

পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

পরে পলাশ, কাপাসিয়া ও গাজীপুর ফায়ার সার্ভিসের আরো ৪টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনেন।

 

তিনি আরো বলেন, আগুনে টিনশেডের ওই স্পিনিং মিলের তুলা, সুতা ও ঝুট মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

Share this news as a Photo Card