কালীগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাফদার হোসেন ও তার স্ত্রী পারভীনা খাতুন।
আহতরা হলেন—ভ্যানচালক আব্দুল করিম, নিহত সাফদার হোসেনের মেয়ে সাথী খাতুন ও তার ছেলে আরাফাত হোসেন।
স্থানীয়রা জানান, ভোরে সাফদার হোসেন তার স্ত্রী, মেয়ে সাথী খাতুন ও নাতি ছেলে আরাফাতকে নিয়ে ভ্যানে করে যশোরে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথিমধ্যে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় পৌঁছালে যশোরগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় ভ্যানের সব যাত্রী রাস্তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান পারভীনা খাতুন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় অন্য চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সাফদার হোসেন। গুরুতর আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।
বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, একটি পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে গাড়িসহ চালক পালিয়ে গেছে। আটকের চেষ্টা চলছে।
আরো পড়ুন :
- নরসিংদীর সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাক’র মৃত্যুবার্ষিকী
- সুপ্রিমকোর্টে বার নির্বাচন: পুলিশি হামলার ঘটনা তদন্তে রিটের আদেশ বুধবার
- দেশে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে: ফখরুল
- তাসকিনের বোলিং তান্ডবে টাইগারদের জয়
- র্যাবের হেফাজতে নারীর মৃত্যু: অভিযানে থাকা কর্মকর্তাদের নাম চান হাইকোর্ট
- সালমান খানকে হত্যার হুমকি দেওয়া যুবক গ্রেফতার
- বস্তিতে অগ্নিকাণ্ড: ৫ হাজার টাকা করে সহায়তার ঘোষণা
- জিলাপি তৈরির কড়াইয়ে পড়ে গিয়ে জাপা নেতা দগ্ধ
- রমজানে পিরোজপুরে বেড়েছে মুড়ির চাহিদা
- বিজিবির ইফতার পার্টি না করার সিদ্ধান্ত
- বানিয়াচংয়ে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির
- প্রধানমন্ত্রী:উন্নত জীবনের লক্ষ্যেই জাতির পিতা স্বাধীনতা এনে দেন
- পবিত্র রমজান কে বিবেচনা করে নতুন সময়সূচি
- ভোলায় শুঁটকি তৈরির মাধ্যমে জেলেদের নতুন আয়
বিজিবির ইফতার পার্টি না করার সিদ্ধান্ত
