বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশে) ইফতার পার্টি এবার হচ্ছে না। আগামী মঙ্গলবার পিলখানার সীমান্ত সম্মেলন কেন্দ্রে ইফতারের আয়োজন করা হয়েছিল বাহিনীর তরফে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। দাওয়াত কার্ডও বিতরণ করে বাহিনীটি।
অবশেষে গত শনিবার বিজিবি সিদ্ধান্ত নিয়েছে ইফতার পার্টি না করার।
বিজিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এবার গণভবনের ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এই কৃচ্ছ্রসাধনের বিষয়টি অনুসরণ করে বার্ডারগার্ড বাংলাদেশ আগামী ২৮ মার্চ অনুষ্ঠিতব্য ইফতার পার্টি স্থগিত করেছে।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সরকার প্রধানের ইফতার পার্টি না করার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
তুষার বলেন, সাধারণত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতার সাদামাটা। তিনি ব্যক্তিগত ইফতারে কৃচ্ছ্রসাধন করেন। ইফতারে তিনি সংযম ও ব্যয় সংকোচন করবেন।
তিনি আরো বলেন, বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যে প্রায় ২৫ কোটি টাকার মতো সাশ্রয় করেছে।
আরও পড়ুন:
- পবিত্র রমজান কে বিবেচনা করে নতুন সময়সূচি
- কম দামি খেজুরই এবার ইফতারে ভরসা নিম্ন আয়ের মানুষদের
- বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও বাড়ল
- বানিয়াচংয়ে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির
- স্থপতি ইমতিয়াজ হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেপ্তার
- পবিত্র রমজান কে বিবেচনা করে নতুন সময়সূচি
- ভিন্ন দেশের কত শত রঙবাহারি ইফতারি!
