কাশীপুরে ভাবিকে সন্তান সহ ঘর থেকে বের করলো তিন দেবর

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে দক্ষিন নরসিংপুর এলাকায় ভাবী ও তার দুই ছেলেকে ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে তিন দেবরের বিরুদ্ধে।

এ বিষয়ে ভাবী রানী বেগম ৩ দেবরের বিরুদ্ধে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ২নং আদালতে একটি মামলা দায়ের করেন যার নং ৩০১/২০২৩ইং।

মামলায় তিনি উল্লেখ করেন যে,বিবাদীদ্বয় চাদাঁবাজ,সন্ত্রাস,পরবিত্তলোভী এবং দাঙ্গা-হাঙ্গামাকারী।

তিনি তার স্বামীর মালিকানাধীন সম্পত্তিতে বিবাদীদ্বয়সহ এজমালীয় সম্পত্তিতে তিন তলা বিল্ডিং নির্মান করে দুই ছেলেসহ বসবাস করে আসছেন।

বর্তমানে তার এক ছেলে দেশের বাহিরে অবস্থান করছেন।

বিবাদীদ্বয় তার দুই সন্তানকে উক্ত বিল্ডিংয়ের তয়তলা ফ্লাট থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে অবৈধভাবে গ্রাস করার পায়তারায় লিপ্ত রয়েছেন।

এবং প্রায় সময় বাদীনিকে উল্লেখিত বাড়ি হতে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করারসহ প্রান নাশের হুমকী প্রদান করছেন।

বাদিনী সন্তানদের মুখের দিকে তাকিয়ে বিবাদীদ্বয়ের সকল প্রকার অত্যাচার ও নির্যাতন সহ্য করে আসছে।

বিবাদীদ্বয় আমাকে হুমকী প্রদান করছে যে যদি এ বিষয়ে কোন মামলায় যাই তাহলে তারা আমাকে যেখানে পাবে সেখানেই হত্যা করিবে বলে হুমকী প্রদান করেন।

মামলা বাদিনী রানী বেগম বলেন,

তারা তিন জনে মিলে আমাকে ঘর থেকে বের করে দিয়ে উক্ত ঘরে তালা ঝুলিয়েছে।

তারা আমাকে আমার ঘর থেকে কোন প্রকার সরঞ্জাম নিতে দিচ্ছেনা এবং এ বাড়িতে প্রবেশ করতে দিচ্ছেনা।

আমি বর্তমানে আমার অপর দেবরের ঘরে এক ছেলেকে নিয়ে কোনমতে বেঁচে আছি। তিনি আক্ষেপ করে বলেন,আমি মাত্র ১৪ বছর বয়সে এ বাড়িতে বউ হিসেবে এসেছি।

এখানে আসার পর থেকে উক্ত তিন দেবরকে সন্তানের মতই মানুষ করেছি।

কিন্তু আমার ভাগ্য এতই খারাপ যে,যাদেরকে ছোট থেকে বড় করে তুললাম তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিলো। আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card