অদ্য ২৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ ও সেনাবাহিনীর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রেইসকোর্স ও ধর্মসাগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। রাফিউল আহমেদ রাফি (২০), পিতা-আক্তার হোসেন, সাং-উত্তরপূর্ব রেইসকোর্স, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা: ২। সাইফুল ইসলাম (১৯), পিতা-আক্তার হোসেন, সাং-ঝাউতলা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা: ৩। ইমরান হোসেন রতন (২০), পিতা-আবুল কাশেম, সাং-ফৌজদারী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা এবং ৪। মুজাহিদ (২২), পিতা-আমির হোসেন, সাং-চম্পকনগর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা নামক ০৪ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে অদ্য ২৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ ও সেনাবাহিনীর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মধ্য রেইসকোর্স এলাকায় অভিযান পরিচালনা করে আসামীঃ ১। আকিবুর রহমান (২৯), পিতা-আনোয়ার হোসেন, সাং-মধ্য রেইসকোর্স, ২। মোঃ শাহাদাত (২৮), পিতা-মোঃ বাদল মিয়া, সাং-কালিয়াজুরি, উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা এবং ৩। মোঃ সাজ্জাদ হোসেন খোকন (৪৭), পিতা-মৃত হাসান, সাং-করলডাঙ্গা, থানা-বোয়ালমারী, জেলা-চট্টগ্রাম’দেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি বিদেশী রিভালবার, ০১ টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ০২ টি ছুরি ও ০১ টি কুড়াল উদ্ধার করা হয়। একই রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রুবেল (৩৫), পিতা-মৃত আব্দুল মমিন, সাং-দৈয়ারা দূর্গাপুর, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে ০১ টি তলোয়ার, ০২ টি চাকু, ০২ টি কুড়াল, ০২ টি ছোরা, ০১ টি ছুরি ও ০১ টি দেশীয় তৈরী ক্রিজ উদ্ধার করা হয়।
অপর একটি অভিযানে একই তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ ও সেনাবাহিনীর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী কুমিল্লা মহানগর ২২নং ওয়ার্ড যুবলীগের অন্যতম সক্রিয় কর্মী হুমায়ুন (৪৫), পিতা-মৃত নুর আহম্মদ, সাং-লক্ষীপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র প্রদর্শণ করে ছিনতাইসহ ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল। কিশোর গ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে র্যাব-১১ ও সেনাবাহিনীর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ আর পারভেজ / এনএএন টিভি
