যশোরের কেশবপুরে থানায় অনাধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতের সহযোগী সংগঠন পেশাজীবী পরিষদের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে যশোর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আইনজীবী অজিয়ার রহমান কেশবপুর উপজেলা পেশজীবী পরিষদের সভাপতি। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি। কেশবপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আইনজীবী ওজিউর রহমান জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি।
মামলার বাদী কেশবপুর থানার এস আই মোকলেছুর রহমান জানান, গত ৪ আগস্ট রাতে কেশবপুর থানা অভ্যন্তরে প্রবেশ করে তার চাচাতো ভাই লক্ষীনাথকাঠি গ্রামের শহীদুল ইসলামের নামে মামলা রেকর্ড করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও পুলিশকে হুমকি দেন অ্যাডভোকেট ওজিউর রহমান।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও হুমকির ঘটনায় অ্যাডভোকেট ওজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
