গাইবান্ধায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিদের সম্মাননা প্রদান
এবং সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী আইডি কার্ড, দারিদ্যমুক্ত ক্ষুদ্র ঋণ ও পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো।
এ উপলক্ষে ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা বিভাগের
উপ-পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রম্ত জ্যোতির্ময় গোপ,
সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক কামরুল হাসান সরকার, জেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান মলিসন্ত,
গাইবান্ধায় সদর উপজেলা সমাজসেবা বিভাগের নাসির উদ্দিন, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফ আলী, জিইউকের প্রতিনিধি আফতাব হোসেন প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে ৫ জন ঋণ গ্রহীতাদের মধ্যে ১ লাখ টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ, সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদান ও শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিদের ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, সরকার দারিদ্র হ্রাসকরণ, সামাজিক নিরাপত্তা, প্রতিবন্ধী, দুঃস্থ অবহেলিত,
পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, অনগ্রসর সম্প্রদায় ও হিজড়া জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন :
- বিএনপির আরও দুই নেতা বহিষ্কার
- কুকুরমারা, শিয়ালমারীসহ ১১ বিদ্যালয়ের নাম পরিবর্তন
- পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারামারিতে আহত ৭
- নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদেরও শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী জনসভায় দুগ্রুপের সংঘর্ষে কৃষক লীগ নেতা নিহত, আহত ২৫
- নির্বাচনবিরোধী অপতৎপরতা নজরে এনে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে প্রত্যাশা তথ্যমন্ত্রীর
- তালায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

Comments are closed.