বিএনপির আরও দুই নেতা বহিষ্কার

গাজীপুর সদর উপজেলার দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে

গাজীপুর জেলার সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক শাহ আলম খলিফা

এবং সদস্য রাজীব মাস্টারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে সোমবার (১ জানুয়ারি) দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে থেকে আরও ৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর,

পটুয়াখালী, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও দিনাজপুর জেলা বিএনপির ১৪ নেতাকে বহিষ্কার করেছে দলটি।

সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে বছরের প্রথম দিন নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে ২, ৩ ও ৪ জানুয়ারি তিন দিন আবারও লিফলেট বিতরণ এবং গণসংযোগ পালন। বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করবেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card