কুকুরমারা, শিয়ালমারীসহ ১১ বিদ্যালয়ের নাম পরিবর্তন

কুকুরমারা, শিয়ালমারীসহ ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন রকমের শ্রুতিকটু ও নেতিবাচক নাম পরিবর্তন করেছে সরকার। 

এর মধ্যে ৯টি বিদ্যালয় চুয়াডাঙ্গার আর ২টি নরসিংদীর।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩’ অনুযায়ী সোমবার (১ জানুয়ারি)

এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা অনুযায়ী শ্রুতিকটু, নেতিবাচক

এবং শিশুমনে ও জনমনে বিরূপ প্রভাব ফেলে—এমন বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও শ্রুতিকটু নাম থাকা বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের তথ্য মতে, নরসিংদী জেলার ২টি বিদ্যালয়ের মধ্যে রয়েছে- কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পরিবর্তিত নাম- শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়),

আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (পরিবর্তিত নাম- ড. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় ৯টি বিদ্যালয়ের মধ্যে রয়েছে-
বটিয়াপাড়া শিয়ালমারী এজি বালিকা বিদ্যালয় (পরিবর্তিত নাম- আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়) ,

কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পরিবর্তিত নাম- দক্ষিণপাড়া প্রতিভা বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়) ,

ভোদুয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় (পরিবর্তিত নাম- ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) ,

বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পরিবর্তিত নাম- বড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) ,

ভোগাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পরিবর্তিত নাম- ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়) ,

হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পরিবর্তিত নাম- হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ) ,

মরহুম ডা. মোকছেদ আলী মুন্সীগঞ্জ পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় (পরিবর্তিত নাম- ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়) করা হয়েছে।

একই জেলার জীবননগর উপজেলার জীবননগর থানা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পরিবর্তিত নাম- জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়)

এবং আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পরিবর্তিত নাম- আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card