গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৯ মে) সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম গোলজার মোল্লা (৩৮)। তিনি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকার মোল্লাবাড়ির মুকুল মোল্লার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার এস মনিকা নামক একটি সিরামিক কারখানার শ্রমিক ছিলেন।
নিহতের প্রতিবেশী আলী হোসেন বলেন,
‘গোলজার সকালে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে এক বন্ধুর মোটরসাইকেলে রওনা দেন। শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় যাওয়ার পর দ্রুত গতির এক কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলে থাকা গোলজার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
স্থানীয়দের জব্দ করা কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন:
- বাগেরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
- দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতার শাস্তির দাবীতে নরসিংদীতে বিক্ষোভ
- শুক্রবার নারায়ণগঞ্জে আসছে সৈয়দ আশরাফী
- সিআইপি নির্বাচিত হওয়ায় সেলিম ওসমানকে শুভেচ্ছা
- গদবাধা ৯টা – ৫টা চাকরি; বিরক্ত হয়ে জঙ্গলে চলে গেলেন যুবক
- ইস্পাহানী নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ বিষয় খোলসা করলেন মিথিলা!
