গাজীপুরের মোজা তৈরির কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। পরে এটি আশপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card