গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নুর মোহাম্মদ ( ৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রহনপুর পৌর এলাকার সোবহাননগর কলোনী মহল্লায় এ দূর্ঘটনা ঘটে। সে ওই মহল্লার মৃত খোকনের ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১১ টার দিকে শিশুটি রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে দুপুরে আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Share this news as a Photo Card