চকরিয়ায় সাংবাদিকের উপর বালু খেকো নাজিমের হামলা; ৩ সাংবাদিক গুরুতর আহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বালুর পয়েন্ট এলাকায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২২ ফেব্রুয়ারি রবিবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
‎
‎দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইকবাল ফারুক, দৈনিক সংবাদের চকরিয়া প্রতিনিধি জিয়াবুল হক এবং দৈনিক কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে। এ সময় স্থানীয় কয়েকজন বালুখেকোদের সাথে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়।
‎
‎এক পর্যায়ে বালু নাজেমের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ৩ সাংবাদিকদের উপর হামলা চালায়।
‎
‎হামলায় সাংবাদিক জিয়াবুল হকের হাত ভেঙে যায় এবং অপর দুই সাংবাদিক ফারুক ও ছোটন গুরুতর আহত হন।
‎
‎স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে নিয়ে যান।
‎
‎ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দরা । এঘটনায় স্থানী ও জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।
‎
‎অভিযুক্ত বালু নাজেম সহ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবী জানান চকরিয়ায় কর্মরত সাংবাদিক মহল।

Share this news as a Photo Card