চুয়াডাঙ্গার জীবননগরে চকলেটের লোভ দেখিয়ে সাত বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দোকানি শুকুর আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুকুর আলী জীবননগর পৌর শহরের নারায়ণপুরে গ্রামের দক্ষিণপাড়ার আফতাব মন্ডলের ছেলে ও মুদি দোকানি।
ভুক্তভোগী শিশুর মায়ের ভাষ্য, গত রোববার আমার বোন দোকানে চকলেট কিনতে যায়। সে সময় আমার মেয়েও দোকানে যায়।
দোকানির কাজ থাকায় আমার বোন আমার মেয়েকে বলে তুই দোকান থেকে চকলেট নিয়ে আয়, আমি বাড়ি গেলাম।
দোকান ও আশপাশে লোকজন না থাকায় আমার মেয়েকে শুকুর আলী তার দোকানের ভিতরে ডেকে নিয়ে হাতে চকলেট দিয়ে আমার মেয়ের প্যান্ট খুলে তার স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করে।
পরে আরও বেশি চকলেট দেবে বলে সে আমার মেয়েকে বিবস্ত্র করে ফেলে।
পরে লোকজন আসতে দেখে আমার মেয়ের হাতে আরও চকলেট দিয়ে বলে এগুলো তোর মাকে দিবি। আর এসব কথা কাউকে বলবি না। তাহলে আরও চকলেট দেব।
তিনি আরও বলেন, প্রথমে আমার মেয়ে এসব কথা বাড়িতে এসে বলেনি। পরে সন্ধ্যায় দুদিন আগে গোয়ালপাড়ায় ধর্ষণের পর গলা কেটে মেরে ফেলার
ঘটনা আলোচনা করার সময় আমার মেয়ে বলে শুকুর এরকম করেছে আমার সঙ্গে। পরে আমরা থানায় লিখিত অভিযোগ করি।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন :
- নামসর্বস্ব দল নিয়ে নির্বাচন করছে সরকার: নজরুল ইসলাম
- ময়মনসিংহে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ৪
- বিএনপির অবরোধের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানে আজমেরী ওসমান
- ৭ই জানুয়ারি সকালে লাইন ধরে একটি করে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান তথ্যমন্ত্রী’র
- তালায় ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- গাইবান্ধায় পরিত্যক্ত পুকুর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- জয়পুরহাটে ট্রেনে আগুন, ৩ মূল হোতা গ্রেফতার
- মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার উঠান বৈঠক, গনসংযোগ
- বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল ইস্তাম্বুল এয়ারপোর্ট

Comments are closed.