বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নামসর্বস্ব দল বা সরকারের সমর্থক কোনো ব্যক্তিকে নিয়ে নির্বাচনের আয়োজন করছে সরকার।
জনগণের প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই। যাকেই ভোট দেওয়া হোক না কেন, তিনি হবেন সরকারি দল বা সরকারের সমর্থক ব্যক্তি।
মঙ্গলবার সকালে মতিঝিল এলাকায় ‘ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের’ পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, যেখানে জনগণের জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ নেই- এমন একটি নির্বাচনি খেলা জনগণ চায় না। চায় না বলেই জনগণ এ নির্বাচন বর্জন করেছে।
আমরা সে কারণেই জনগণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি। অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।
তিনি বলেন, যে সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, ভোট দিতে দেয় না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারে না, দুর্নীতি, দেশের সম্পদ লুট করে-
আমরা এমন সরকারকে অসহযোগিতা করতে দেশের জনগণের কাছে আহ্বান জানিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি।
আমরা জনগণের জন্য ত্যাগ স্বীকারে রাজি আছি- উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকার এত পরিমাণ অত্যাচার অনাচার,
লুটপাট করেছে, তারা ভয় পায় সুষ্ঠু নির্বাচন করতে। সে কারণে তারা যে কোনোভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে।
তিনি বলেন, প্রহসনের নির্বাচনি খেলায় সরকার নির্বাচন করেও ফেলতে পারে। এতে কিছু যায় আসে না। কারণ এ দেশের মানুষ তাদের সমর্থন দিবে না।
এ সময় বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
- খুবই কঠিন সময় অতিক্রম করছি: ওবায়দুল কাদের
- নৌকার প্রার্থী মুঃ জিয়াউর রহমানের গণসংযোগ ও পথসভা
- মানিকছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বন্ধ করতে নৌকার বিকল্প নেই
- বাগাতিপাড়ায় নৌকার নির্বাচনী অফিসে আগুন
- গাইবান্ধায় ব্রীজের নীচ থেকে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার
- নয়াপল্টন কার্যালয়ের সামনে আবারও পুলিশ মোতায়েন
- স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
- গাইবান্ধায় জীনের বাদশা ৬ মাসে হাতিয়ে নিয়েছে ৮ লাখ টাকা
- অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে পলাতক দল : ওবায়দুল কাদের
- নরসিংদী প্রেস ক্লাবে দুটি দেওয়াল ঘড়ি উপহার দিলেন উপজেলা প্রকৌশলী ও শিক্ষা অফিসার
- কানের যত্ন নিচ্ছেন তো?

Comments are closed.