চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

চট্টগ্রামে একটি কারখানায় বয়লায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর অক্সিজেন এলাকায় কারখানার ভেতরে একটি কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই কক্ষে তরলজাত পণ্যের জন্য ব্যবহৃত বোতল তৈরির কাজ চলছিল বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বায়েজিদ ও কালুরঘাট স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। এর আগেই আহতদের উদ্ধার করে কারাখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং ৩ জন চিকিৎসাধীন।

Share this news as a Photo Card