চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গায় সদর উপজেলার বসুভান্ডারদহ এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এসময় তার গাড়িবহর গতিরোধ করে প্রার্থীকে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা অভিযোগ করে জানান,

চুয়াডাঙ্গায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে ঈগল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করতে

নেতাকর্মীদের সঙ্গে গাড়িবহর নিয়ে বসুভান্ডারদহ এলাকায় যাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা।

এসময় নির্বাচনী অফিসে পৌঁছানোর আগেই তার গাড়িবহর গতিরোধ করা হয়। গাড়ি আটকে অকথ্য ভাষায় গালাগালি করে নৌকার সমর্থকরা। পরে প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা গাড়ি থেকে নামলে তাকে লাঞ্ছিত করা হয়।

 

প্রশাসন সূত্র জানায়,

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেখানে পৌঁছায় সদর থানার একাধিক টিম। পরে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

সেখান থেকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী হাসানুজ্জামান মানিক,

ভান্ডারদহ গ্রামের ফারুক হোসেন, সুমন আলী ও শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা গ্রামের হাফিজুর রহমানকে পুলিশ হেফাজতে থানায় নেয়া হয়।

ঈগল প্রতীকের প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা অভিযোগ করে বলেন, ‘আধা ঘণ্টা ধরে গাড়ি আটকে আমার নাম ধরে নানা ধরনের অশালীন স্লোগান দেওয়া হচ্ছিল।

আমি গাড়ি থেকে নামলে তারা মারমুখী আচরণ করে। হামলা চালানো হয় আমার কর্মীদের ওপর। পরে পুলিশকে খবর দিই। পরে প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’

এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান,

ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক দল সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card