চুরি হওয়ার ভয়ে এসি খুলে ফেলছেন ব্যবসায়ীরা

নোয়াখালীর চাটখিল পৌর বাজারে চুরি হওয়ার ভয়ে এসি খুলে ফেলেছেন ব্যবসায়ীরা।

গত কয়েক মাস ধারাবাহিকভাবে চুরি হয়ে যাচ্ছে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এসির আউটডোরের অংশ।

থানায় লিখিত অভিযোগ করেও ব্যবসায়ীরা কোনো প্রতিকার পাননি। যে কারণে অনেকটা বাধ্য হয়েই এসির আউটডোর খুলে ফেলেছেন কিছু ব্যবসায়ী।

জানা যায়,

‘গত এপ্রিলের শেষ দিকে এবং মে মাসের শুরুতে বাজারের নিউ ইসলাম জুয়েলার্স,

আফজাল সুজ, কুমিল্লা ফ্যাশন, এপেক্স ক্লাসিক শোরুম, চাটখিল শিশু-কিশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এসির আউটডোরের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে।’

‘এরপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাজার কমিটিকে বিষয়টি মৌখিকভাবে জানানোর পাশাপাশি থানায় লিখিত অভিযোগ করেন।’

‘এসবের মধ্যেই সর্বশেষ ২৬ এবং ২৭ জুন আরও চারটি ব্যবসা প্রতিষ্ঠানের এসির আউটডোরের কম্প্রেশারসহ বিভিন্ন অংশ চুরি হয়ে যায়।’

সরজমিনে ঘুরে দেখা যায়,

‘২৭ জুন রাতে উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল ঘেঁষে লাগানো চারটি এসির আউটডোর খুলে ফেলছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা- ঈদের বন্ধে এসব আউটডোর চুরি হয়ে যেতে পারে।’

‘উপজেলা পরিষদের ভেতর থেকে বাউন্ডারি ওয়াল টপকানো ছাড়া এসব আউটডোর পর্যন্ত পৌঁছানো কারও পক্ষেই সম্ভব নয়।’

‘উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে চুরি যাওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মনে করছেন ব্যবসায়ীরা।’

চাটখিল বাজার বণিক সমিতির সভাপতি ও চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন বলেন,

‘ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ রাখতে আমরা কাজ করছি। বাজার থেকে এভাবে চুরি হওয়া দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন দুই মাস আগে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। আগের অভিযোগ এখনো তদন্ত চলমান রয়েছে।

তবে সাম্প্রতিককালের নতুন করে চুরি হওয়া কিংবা চোরের ভয়ে এসির আউটডোর খুলে ফেলার বিষয়টি তিনি জানেন না বলে জানান।

সর্বশেষ ২৬ ও ২৭ জুন চুরি হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- শীতল ফ্যাশন, রুপের হাট, চাঁদনি জুয়েলার্স, প্রিয়াঙ্গন ফ্যাশন।

উল্লেখ্য, চোরের ভয়ে আউটডোর খোলার কয়েক ঘণ্টা পর ২৭ জুন রাতে এসির আউটডোর না পেয়ে সেসব আউটডোরের পাইপ কেটে নিয়ে যাওয়া হয়েছে।

এনএএন টিভি