ঝড়ে ঘর হারানো বিধবা আছমা খাতুনের পাশে উপজেলা প্রশাসন

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পূর্ব বাগিচাপাড়া এলাকায় সাম্প্রতিক ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় অবস্থায় পড়েন বিধবা নারী আছমা খাতুন। ঝড়ের তাণ্ডবে মাথা গোঁজার একমাত্র আশ্রয়টুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন তিনি।

এ খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তার বাড়িতে সরকারি খাদ্যসামগ্রী সহায়তা পৌঁছে দেওয়া হয়। সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন এসিল্যান্ড দুর্গাপুর জনাব জহুরুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।