টাঙ্গাইলের সখীপুরে সাফা (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত সাফা উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের মেয়ে ও সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
ঘটনার বরাত দিয়ে পুলিশ ও প্রতিবেশীরা জানান,
‘নিহত সাফা ও তার ছোট ভাই তাদের মাকে নিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকত। শুক্রবার দুপুরে তার মা গ্রামের বাড়িতে যান।
বিকেল ৫টায় ছোটভাই বাসায় ফিরে স্কুলছাত্রী সাফাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এ দৃশ্য দেখে সাফার ছোট ভাই চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
স্থানীয় কয়েকজন প্রতিবেশী আরও জানান,
‘মরদেহের পা মাটির সঙ্গে ঠেকানো ছিল। এতে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে বেশ সন্দেহ তৈরি হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত দাবি করছি।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘এখনই মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:
- বাবা হতে চলেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান!
- রাঘব ও পরিণীতির বাগদান আজ!
- মোখার কারণে অভ্যন্তরীণ সব নৌযান চলাচল বন্ধ
- অ্যাংরি ওম্যান ‘জয়া বচ্চন’ আসছেন ‘অ্যাংরি দাদি’ রূপে
- সোনারগাঁয়ে ১৫ গ্রামের ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- বায়ুমান ১৮৬ স্কোর নিয়ে রাজধানী আজ শীর্ষে
- জেনে নিন আপনার আজকের রাশিফল
- অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত মাধ্যমিক অধিদফতর
- কর্নাটকে বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে কংগ্রেস
- মেসির সাথে চুক্তির বিষয় অস্বীকার করল আল–হিলালও
- ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে গ্যাস সরবরাহ বন্ধ
- ১৪ মের পাঁচ বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে
- বিদেশে প্রেমিক : বিয়ের দাবিতে কিশোরীর অবস্থান বাড়িতে
- বাঁশখালী উপকূলের দেড় লাখ মানুষ ঘূর্ণিঝড় মোখার আতঙ্কে
- টিকটক করতে গিয়ে সড়কে নিহত ২ যুবক
- মোখার প্রভাবে হাতিয়ায় বৃষ্টি, সাগর উত্তাল
- আকাশ ছোঁয়া সবজির দাম
