ঢালিউড অভিনেতা জিয়াউল রোশান বিয়ে করেছেন তিন বছর আগে। কয়েকদিন আগেই খবরটি সামনে এনেছেন তিনি। এর মধ্যেই জানা গেল বাবা হতে চলেছেন রোশান। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।
তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন।
জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। তারা চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক।
তবে বাবা হওয়ার বিষয়টি জানতে রোশানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি।
এর আগে, নিজের ফেসবুকে দুটি ছবি প্রকাশ করে বিয়ের খবর জানিয়েছিলেন রোশান। সেখানে দেখা গিয়েছিল, স্ত্রীর হাতে মেহেদী পরিয়ে দিচ্ছেন তিনি। অন্যটিতে বসে আছেন পাশাপাশি।
ছবির ক্যাপশনে এ নায়ক লিখেছেন, ‘এখন আমরা চিরকালের জন্য আড্ডা দিতে পারি!’ পাশে একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছিলেন।
বিয়ের প্রসঙ্গে সে সময় রোশান বলেছিলেন, ‘আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।’
প্রসঙ্গত, এবার ঈদে মুক্তি পেয়েছে রোশান অভিনীত ‘জ্বীন’ ও ‘পাপ’ নামের দুটি ছবি। ‘জ্বীনে’ তার সঙ্গে রয়েছেন পূজা চেরি ও সজল নূর। অন্যদিকে পাপ ছবিতে রোশানের বিপরীতে আছেন ইয়ামিন হক ববি।
আরও পড়ুন:
- রাঘব ও পরিণীতির বাগদান আজ!
- মোখার কারণে অভ্যন্তরীণ সব নৌযান চলাচল বন্ধ
- অ্যাংরি ওম্যান ‘জয়া বচ্চন’ আসছেন ‘অ্যাংরি দাদি’ রূপে
- সোনারগাঁয়ে ১৫ গ্রামের ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- বায়ুমান ১৮৬ স্কোর নিয়ে রাজধানী আজ শীর্ষে
- জেনে নিন আপনার আজকের রাশিফল
- অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত মাধ্যমিক অধিদফতর
- কর্নাটকে বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে কংগ্রেস
- মেসির সাথে চুক্তির বিষয় অস্বীকার করল আল–হিলালও
- ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে গ্যাস সরবরাহ বন্ধ
- ১৪ মের পাঁচ বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে
- বিদেশে প্রেমিক : বিয়ের দাবিতে কিশোরীর অবস্থান বাড়িতে
- বাঁশখালী উপকূলের দেড় লাখ মানুষ ঘূর্ণিঝড় মোখার আতঙ্কে
- টিকটক করতে গিয়ে সড়কে নিহত ২ যুবক
- মোখার প্রভাবে হাতিয়ায় বৃষ্টি, সাগর উত্তাল
- আকাশ ছোঁয়া সবজির দাম
- সুদান থেকে দেশে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি
- রফতানি উন্নয়ন ইপিবির সনদপত্রে মিলবে নগদ সহায়তা
- রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
