অ্যাংরি ওম্যান ‘জয়া বচ্চন’ আসছেন ‘অ্যাংরি দাদি’ রূপে

অ্যাংরি ওম্যান হিসেবে বলিউডে পরিচিত জয়া বচ্চন রুপালি পর্দা থেকে দূরে সরে থাকলেও নানা কারণে খবরের শিরোনামে থাকেন জয়া বচ্চন।

কখনও বিমানবন্দরে রনংদেহী রূপ ধারণ করতে দেখা যায় অভিনেত্রীকে। আবার কখনও কোনো পার্টিতে গিয়ে পাপারাৎজিদের সঙ্গে করেন রূঢ় ব্যবহার।

এমনকি তার ছবি তুলতে এলেই রেগে লাল হয়ে যান অভিনেত্রী। যদিও মাঝে একবার মাত্র বদলে গিয়েছিল এই চেনা চিত্রটা।

সাংবাদিকদের সামনে হাসিমুখে পোজ দিতে দেখা গেছিল বর্ষীয়ান এই অভিনেত্রীকে।

অ্যাংরি

তবে কেবলমাত্র রিয়েল লাইফে নয়। এবার রিল লাইফেও এমনই রনংদেহী মূর্তি ধারণ করতে দেখা যাবে অভিনেত্রীকে।

বলিপাড়া সূত্রে খবর, অনেক বছর পর ফের অভিনয় জগতে পা রাখতে চলেছেন জয়া বচ্চন। এই প্রথমবার খলনায়িকার চরিত্রে বড়পর্দায় দেখা যাবে বর্ষীয়ান এই অভিনেত্রীকে।

করণ জোহরের পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’তে খলনায়িকার চরিত্রে ধরা দিতে চলেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং।

জানা যাচ্ছে, অভিনেতা রণবীর সিংয়ের দাদির চরিত্রে দেখা যাবে তাকে। তাও আবার যে সে দাদি নয়, একেবারে দজ্জাল চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী।

দীর্ঘ সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনও খলনায়িকার চরিত্রে দেখা যায়নি তাকে।

অ্যাংরি

এই প্রথমবার তিনি দর্শকদের সামনে হাজির হতে চলেছেন অ্যাংরি দাদি রূপে।

এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১১ ফেব্রুয়ারি। তবে পরে বদল হয় দিন।

সম্প্রতি জানা গেছে, ‘২৮ জুলাই বড়পর্দায় মুক্তি পেতে পারে রণবীর-আলিয়া অভিনীত এই ছবি।’

আরও পড়ুন:

এনএএন টিভি