ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৯৬ জন হাসপাতালে ভর্তি

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১০৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, ঢাকা বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ৭ ও রংপুর বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ১৭৪৫ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১০৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Share this news as a Photo Card