তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার; মা-বাবা পলাতক

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার হযরত আলীর ভাড়া দেওয়া ঘর থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

নিহত আশরাফুল আলম (৩০) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কানুহারী (করাচাপুর) গ্রামের ওমর ফারুকের ছেলে।

এদিকে, ঘটনার পর থেকে আশরাফুলের মা–বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না। সে মা-বাবার সঙ্গে স্থানীয় হযরত আলীর বাসায় ভাড়া থেকে স্থানীয় জে এল ফ্যাশন লিমিটেড কারখানায় চাকরি করতেন।

ঘটনা বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়,

শুক্রবার রাতে নিহত আশরাফুল ও তার মা-বাবার রাতে একই কক্ষে থাকেন। ভোরে তার মা-বাবার ঘুম থেকে উঠে ঘরে তালা লাগিয়ে বের হয়।

পরবর্তীতে অফিসের সময় পার হয়ে গেলেও তারা সারা দিন ফিরে আসেনি। এবং তাদের ছেলেও ঘর থেকে বের হয়নি।

সারাদিন কোন সারা শব্দ না পাওয়ায় পাশের ভাড়াটিয়ারা শনিবার সন্ধ্যায় তাদের ছেলে আশরাফুলকে ডাকতে থাকেন।

কিন্তু কোন সাড়া শব্দ না পাওয়ায়, বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে গলাকাটা লাশ দেখতে পায়।

পরে জয়দেবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শনিবার রাতে লাশ উদ্ধার করে। এছাড়া,  নিহত আশরাফুলের মা-বাবাকে ‘পাওয়া যাচ্ছে না’ বলে পুলিশের ভাষ্য।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল চন্দ্র সরকার জানান,

শিরিরচালা এলাকার স্থানীয় হযরত আলী ভাড়া বাসার একটি কক্ষ থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

এ সময় নিহত আশরাফুলের মা-বাবার পলাতক আছেন বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card