দেশে ২৪ ঘণ্টায় ২২ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কারোর মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪০ জনই অপরিবর্তিত রয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৯ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৮ হাজার ২৬১ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৬ শতাংশ।

Share this news as a Photo Card