সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক ভবন মাঠে নতুন ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরন ও সম্প্রসারিত নতুন ভবনের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
উক্ত অনুষ্ঠানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ এনডিসি পিএসসি প্রধান প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরিচালক অধ্যাপক ডাঃ শামিউল ইসলাম,
সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, স্বাস্থ্য পরিচালক সিলেট বিভাগ ডাঃ শরীফুল হাসান, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,
দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন,
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মূর্শে মিশু, দোয়ারাবাজার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর।

এছাড়া, এ সময় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রীস আলী বীর প্রতীক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল খালিক,
লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, দোয়ারাবাজার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই বিলাত,
দোয়ারাবাজার উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ,
প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শ্রেণির কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে গণমিছিল নিয়ে সাধারণ নেতৃবৃন্দ।

Comments are closed.