দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভা‌বিক

ঘন কুয়াশার কারণে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার(২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, নদী পথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।এসময় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, কুয়াশার কারণে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

ফেরি বন্ধ থাকায় ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়ে। যানবাহন গুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।

Share this news as a Photo Card