নকলায় তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন

শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ জুলাই (শনিবার) থেকে ৩১ জুলাই (সোমবার) পর্যন্ত এই কৃষি মেলা চলবে।

উক্ত কৃষি মেলার শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা নকলা নালিতাবাড়ির এমপি বেগম মতিয়া চৌধুরী।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন,

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন,

সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়া মোরসালিন মেহেদী।

উক্ত মেলায় কৃষি মৎস্য , প্রাণী সম্পদ সহ বিভিন্ন দপ্তরের ২৮টি প্রদর্শনী প্রদর্শন করা হয় ।

এ সময় বিশেষ গুরুত্ব পেয়েছে কৃষি যন্ত্রপাতি এবং অন্যতম আকর্ষণ ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার। 

বলা বাহুল্য, এই কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রটির মাধ্যমে ঘন্টায় তিনশো শতাংশ জমির ধান কাটা যায় এবং এটি দিয়ে মাত্র এক ঘন্টায় প্রায় ১২০ জন শ্রমিকের কাজ করে ফেলা যায়।

এই যন্ত্রটি কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সম্বনিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে বাংলা মার্ক কোম্পানী লিঃ থেকে সংগ্রহ করে কৃষকের মাঝে ভর্তকি মূল্যে ৫০% এ বিতরণ করেছে ।

মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা এবং বিভিন্ন এলাকার কৃষক কৃষানীরা অংশ নিয়ে জাকজমক পূর্ণভাবে মেলার সাজসজ্জা গড়ে তুলেছেন।

এই মেলায় অতিথিদের মাঝে আর উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা,

আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, কৃষকলীগ সভাপতি আলমগীর আজাদ,

কৃষকলীগ সহ সভাপতি আব্দুল মান্নাফ খান,কৃষি অফিসার সম্প্রাসারণ শাহিন আলম,সাংবাদিক ইউসুফ আলী মন্ডল।

মেলায় রিয়া নার্সারী, পারফেক্ট এগ্রো এন্ড হাইটেক নার্সারী, জাফা নার্সারী, শাহিন নার্সারী ,

জুয়েল নার্সারী, সোহাগী নার্সারী, নুরজাহান নার্সারী, লিপ্তা নার্সারী, কাশেম নার্সারী,

অটো ক্রপস কেয়ার নার্সারী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট এর প্রদর্শনী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি,

মডেল গ্রাম, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিররতা প্রকল্প, পারিবারিক সবজি বাগান,

যান্ত্রীকী করণ প্রকল্প, কন্দাল ফসল, মহিলা বিষয়কের বুটিক হাউজ, মফিজ উদ্দিন নার্সারী, অমূল্য নার্সারী, মনির নার্সারী, স্টল গুলো শুভা পেয়েছে।

ইউসুফ আলী মন্ডল, শেরপুর

এনএএন টিভি