নকলার টালকীতে পারিবারিক একটি ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

ঘটনার বিবরনে জানা যায়, কুমড়ি গ্রামের মৃত তাহাজুদ্দিনের পুত্র রাশেদ (২৫) এর সাথে পারিবারিক ভাবে শত্রুতা চলে আসছিল। গতকাল নকলা রামের কান্দি সড়কের মজিদ বাড়ি আজিমুদ্দিনের বাড়ির নিকট তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতে হাতি হয়। এক পর্যায়ে রাশেদ হাসপাতালে ভর্তি হয়ে পরের দিন বাড়িতে ফিরে আসে। পরের দিন নকলা থানায় অভিযোগ করে তাকে মোটরসাইকেল আটকিয়ে ডাকাতি করে লুটপাট করেছে। কিন্তু থানা পুলিশ শহিদুল নামে ও শুভ নামে দুই আসামি কে অভিযুক্ত করে নকলা থানার পুলিশ। শহিদুল হোসেনকে আটক করে। শুভ্র নামেও অভিযোগ করে তারা। এ বিষয়ে নকলা থানার ওসি তদন্ত ইসকান্দার হাবিবুর রহমানকে জিজ্ঞাস করলে তিনি বলেন কোন মামলা দায়ের হয়নি। মারামারি মামলার প্রস্তুতি চলছে। আসামিদের পক্ষ থেকে বলা হয়েছে নিরহ ব্যক্তিদেরকে মিথ্যা নাটক সাজিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে।

Share this news as a Photo Card