নরসিংদী পাবলিক কলেজ জিপিএ-৫ বৃদ্ধিতে ধারাবাহিক সাফল্যের গৌরব ধরে রেখেছে

নরসিংদী পাবলিক কলেজ এবছরও জিপিএ-৫ বৃদ্ধিতে
ধারাবাহিকতা সাফল্য ধরে রেখেছে। কলেজটি অতীতের সাফল্যের
গৌরব ধরে রেখেছে। এ কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুর হক
জানিয়েছেন কলেজের ভাল ফলাফল ধরে রাখার জন্য আমরা সব সময়
চেষ্টা করে যাচ্ছি। ২০২২ সালে আমাদের পাবলিক কলেজ থেকে
৪শত ১২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ
করেছিল। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শত ১৭ জন। এব্যাচে
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আমাদের কলেজে ভর্তি
হয়েছিল ২৭ জন, তার মধ্যে জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে ৯০ জনে।
এ ছাড়া বিগত বছরগুলোতে আমাদের ফলাফল আরো ভাল ছিল। এবছর
পূর্বে ন্যায় ধারাবাহিকতা ধরে রাখায়, এমন সফলতা অর্জন
করায় নরসিংদী পাবলিক কলেজের সম্মানিত প্রভাষক, অভিভাবক
শুভাকাঙ্খি ও প্রিয় শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা
ও অভিনন্দন জানাচ্ছি।