নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মো: মনির হোসেন ভূঁইয়াকে জোহরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কমিটির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সংবর্ধীত প্রধান অতিথি রায়পুরার কৃতি সন্তান জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মো: মনির হোসেন ভুইয়াকে

অত্র স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ কয়েক হাজার লোকের উপস্থিতিতে বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (১৭ জুন) সকালে নরসিংদীর রায়পুুরায় উক্ত স্কুল ও কলেজ মাঠে

জোহরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডা: অধ্যাপক গোলাম মোহাম্মদ এর সভাপতিত্বে ও

নরসিংদী

প্রধান শিক্ষক মিনারা বেগম এর পরিচালনায় সংর্বধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন

জোহরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক কফিল উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক।

সংর্বধনা অনুষ্ঠানে সংবর্ধীত প্রধান অতিথি নরসিংদী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: মনির হোসেন ভূইয়া বলেন,

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার, এ সরকারের আমলে শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সারা বাংলা দেশে ব্যাপক উন্নয়ন মুলক কাজ হয়েছে।

বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন,

আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষৎ তুমরা উচ্চ শিক্ষা লাভ করে বিজ্ঞানীক, ডা: ইঞ্জিনিয়ার, পাইলট হওয়ার চেয়ে বেশী জরুরি দরকার আর্দশ মানুষ হওয়া।

আর্দশবান সঠিক মানুষ হতে পারলে পিতা-মাতা,পরিবার,সমাজ,জাতি অনেক উপকৃত হবে।

দুর্নীতি নয়, স্বজন প্রীতির মাধ্যমে আপনাদের ছোট দাবী স্কুল ও কলেজের বাউন্ডারী নির্মান ছাড়াও এ ইউনিয়নের সকল সমস্যা সমাধান করার অঙ্গিকার করলাম।

এখানে শিক্ষার্থীরা অর্থের অভাবে লেখাপড়া না করতে পারলে, জেলা পরিষদের পাশাপাশি আমার নিজ উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের সকল খরচ বহন করব।

আমিরগঞ্জ ইউনিয়ন আমার জন্ম ভুমি,আমি এই এলাকার সন্তান, এলাকার মানুষের ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি।

আপনাদের ভালোবাসা কিংবা ঋণ শোধ করার নয়, কারন আমার চেয়ারম্যান হওয়ার সবচেয়ে বেশি ভূমিকা ছিলো আমার ইউনিয়ন বাসির।

আপনাদের দুঃখে-সুখে পাশে থেকে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী হাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম,

পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুসা,

নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক খান, সমাজ সেবক জাকির হোসেন ভূইয়া,

সমাজ সেবক এড. জামাল উদ্দিন,আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কবির আহমেদ,

আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের ইউপি সদস্য ডা: জাহাঙ্গীর আলম, কৃষিবিদ আবুল কাসেম,

আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসাদুল হক, সমাজ সেবক ডাঃ কবির হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা শিক্ষার্থীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী

এনএএন টিভি