সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে আজ।
রোববার (১৮ জুন) সন্ধ্যায় চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে সৌদি, আরব আমিরাত, ওমানসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
প্রসঙ্গত, আজ আরবি বছর ১৪৪৪ হিজরি সনের এগারতম মাস জিলকদের ২৯তম দিন।
আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন সৌদিতে আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
অপরদিকে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।
গ্রেগরিয়ান বা ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও, আরবি মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে সোমবার (১৯ জুন)।
চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানিয়েছে,
‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে না। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে অবশ্যই বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে।’
‘কিন্তু সোমবার বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে।’
আরও পড়ুন:
- মানিকগঞ্জে ধর্ষিতার লাথিতে ধর্ষকের মৃত্যু!
- জীবনে যেসব সুবিধা পাবেন ব্রেকআপের পর
- ইতিহাসে সর্বপ্রথম কে কুরাবানি করেছিলেন?
- স্কার্ফ-ছুড়ি নিয়ে রাফ অ্যান্ড টাফ শাকিব খান!
- সুদানে বিমান হামলায় পাঁচ শিশুসহ নিহত ১৭
- বরিশালে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভারত-বাংলাদেশের ৩ ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ
- ৩ উপায়ে মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারেন
- কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা তরুণের মৃত্যু
- চাঁদপুরে আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা; আহত ২
- দেশনেত্রীর বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

Comments are closed.