নরসিংদীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে নরসিংদী-৫ আসনের রায়পুরা নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী মিজানুর রহমান চৌধুরীর

নৌকাযোগে পাড়াতলী বাজারে আগম ঘটলে অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় লোকজন হাজী মিজানুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরন করেন।

সোমবার (২১ আগস্ট) নরসিংদীর রায়পুরার পাড়াতলী বাজারে হাজী মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে

আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে পাড়াতলী ইউপি সাবেক মেম্বার মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে ও

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন দুদুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মিজানুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের ১৫ আগষ্টে হত্যা করে ঘাতকরা কলংক অধ্যায় রচনা করেছেন,

ঘাতকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা করেন। তবে তারা এত চেষ্টা করেও নেত্রীর কোনো ক্ষতি করতে পারে নি।

নেত্রী সকল অপশক্তির মোকাবেলা করে দেশব্যাপী নানা উন্নয়ন করেছেন।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করে আবার আওয়ামী লীগ সরকার গঠন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এ সময় তাকে নরসিংদী-৫ আসন থেকে দলীয় মনোনয়ন দিলে প্রিয় নেত্রী শেখ হাসিনার

নৌকা বিজয় নিশ্চিত করে বঞ্চিত নেতাকর্মীদের মুখে হাসি ফোটাতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, নিহত জাতীয় ৪নেতা ও রায়পুরা জন্মভুমির কৃতি সন্তান প্রয়াত কবি সামসুর রাহমান,

মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ভাষা সৈনিক স্বাধীনতা পদকপাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান,

৩নং সেক্টর কমান্ডার প্রয়াত এ এন এম নুরুজ্জামান (বীরউত্তম), মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ছাইদুর রহমান সরকার ছন্দু মিয়াসহ

প্রয়াত সকল বীরসন্তানদের রুহের আত্নার মাগফেরাত কামনা এবং মাননীয় সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও

নরসিংদীর অহংকার এস এস এফ প্রধান ব্রিগেডিয়ার জে: মো: মুজিবুর রহমান,

অতিরিক্ত সচিব মোকলেছুর রহমান সরকারসহ এলাকার উন্নয়নের কাজে অবদান রাখা অন্যান্য নেতৃবৃন্দদের সু-স্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করা হয়।

বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী

এনএএন টিভি

Share this news as a Photo Card