নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন

নরসিংদীর দুর্গম চরাঞ্চল-এর নৌ-পথে কচুরিপানার জট অপসারণ ও আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।  বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন করা হয়েছে। 

এতে ওই এলাকার শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন।

চরাঞ্চল

উক্ত মানববন্ধনে বক্তারা জানান, নরসিংদীর সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। মেঘনা নদীতে কচুরিপানার জট সৃষ্টি হওয়ায় নৌপথে নৌ-যান চলাচলে বিঘ্ন ঘটছে।

এতে নৌকা ডুবিসহ নরসিংদী শহর ও বিভিন্ন এলাকায় সঠিক সময়ে যাতায়াত করতে পারছেন না এলাকাবাসী। কৃষিপণ্য ও প্রয়োজনীয় মালামাল আনা নেয়াসহ ব্যাঘাত ঘটছে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলে।

সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় পথেই মারা যাচ্ছেন অসুস্থ লোকজন।

আসন্ন এসএসসি পরীক্ষার আগে মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে তীব্র কচুরিপানার জট। এতে নৌ চলাচলে বিঘ্ন ঘটছে।

আলোকবালী ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে ও দুর্ভোগ লাঘবে সেতু ও সড়ক নির্মাণের দাবিসহ নৌপথে সৃষ্ট কচুরিপানার অপসারণে প্রশাসনের পদক্ষেপ দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

চরাঞ্চল

আলোকবালী ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি বজলুর রহমান ফাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম,

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, আলোকবালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. আসাদ উল্লাহ,

যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, আলোকবালী এ এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন ও

ব্যবসায়ী আকরামুল ইসলাম সমীর, মোসারফ হোসেন ও সাইফুল ইসলাম তারা প্রমুখ।

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি

আরও পড়ুন:

এন এ এন টিভি