নারায়ণগঞ্জ সড়কে রাস্তা দখল করে অবৈধ গাড়ি পার্কিং!

প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ নগরী ধীরে ধীরে ঐতিহ্য আর সংস্কৃতি হারিয়ে ফেলছে। নষ্ট হয়ে যাচ্ছে সমাজের শৃঙ্খলা; তার ফলস্বরূপ নগরীর প্রধান সড়কসহ আশপাশের সড়কগুলোর বেশিরভাগ অংশ দখল করে রেখেছে ব্যক্তিগত গাড়ির অবৈধ পার্কিং।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার অধিকাংশ বিল্ডিং’র নিচে গাড়ি পার্কিং এর ব্যবস্থা না থাকার কারণে সড়কের ওপর কিংবা ছোটোখাটো রাস্তাগুলোতেও সারিবদ্ধ দাঁড় করিয়ে রাখে এই প্রাইভেটকারগুলো।

এছাড়া, গাড়ির অবৈধ পার্কিং তো রয়েছই।  নারায়ণগঞ্জ শহরে কোনোভাবে কমছে না যানজট আর এতে করে প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের নেই কোনো উদ্যোগ।

এর ফলে, যানজট দিন দিন দীর্ঘ হচ্ছে প্রতি নিয়ত। এই যানজটে নগরের চাষাড়া থেকে ২নং রেলগেট যেতে নগরবাসীকে পোহাতে হয় দীর্ঘ ভোগান্তি।

এদিকে,  যানজট সমস্যা কিভাবে নিরসন হবে এ নিয়ে কারও কোনো ভ্রুক্ষেপ নেই।

এই যানজট নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হলেও কোনভাবেই কর্নপাত করছে না সংশ্লিষ্ট কতৃপক্ষ।

যানজট থেকে কবে মুক্ত হবে তারও কোন সদউত্তর নেই কারও কাছে।

তবে যানজটের প্রধাণ কারন হিসেবে অবৈধ গাড়ি পার্কিং অবৈধ ষ্ট্যান্ডকে চিন্হিত করেছে করছে নগরবাসী।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card