নারায়ণগঞ্জে জয়গোবিন্দ স্কুলে সহপাঠির ঘুষির আঘাতে চোখের দৃষ্টি হারাতে বসেছে ৮ম শ্রেণীর ‘ক’ শাখার শিক্ষার্থী ফারহান কবির দ্রুব ।
জানা যায়, প্রতিদিনের মত বাসা থেকে বের হয়ে গত ৭ মে স্কুলে যায় ফারহান।
এরপর ক্লাস শুরু হওয়ার আগে ফারহান মজার ছলে ৮ম শ্রেণীর ‘খ’ বিভাগের শিক্ষার্থী শাওনের হাত পিছন থেকে ধরে।
এ কারণে ক্ষিপ্ত হয়ে সাথে সাথে ঘুষি মারে শাওন, এতে করে ফারহান কবির দ্রুবর চোখে থাকা চশমা ভেঙে চোখের ভিতরে ঢুকে যায়।
এ ঘটনার সাথে সাথে অন্য সহপাঠীরা দ্রুবকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যায়।
পরে খবর পেয়ে ফারহানের পরিবারের লোকজন ভিক্টোরিয়া হাসপাতালে ছুটে যায়।
কিন্তু অবস্থা গুরতর হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ফারহানকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
এরপর পরিবার আহত ফারহানকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অপারেশন করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে ফারহান।
স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কথা উল্লেখ করে আহত শিক্ষার্থী ফারহানের মা এনএএন টিভি ’কে বলেন,
‘আমার বাচ্চাটা স্কুলের দায়িত্বে বাসা থেকে স্কুলে যায় পড়াশোনা করতে, কিন্তু সেখানে গিয়ে এতো বড় একটা ঘটনা ঘটলো, আজ ছেলেটা দৃষ্টি হারানোর পথে।
অথচ এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোন দায়িত্ব ই নেয়নি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়ে আইনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে জয় গোবিন্দ স্কুলের ম্যানেজিং কমিটি ও স্কুলের প্রধান শিক্ষক আহত শিক্ষার্থীর কোনো খোজ খবর নেয়নি বলে এনএএন টিভি’কে জানিয়েছেন আহত শিক্ষার্থী ফারহানের বাবা প্রবাসী রাইসুল কবির স্বপন
এদিকে, এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আবদুল হালিম সরকারের কাছে জানতে চাইলে রবিবারে এনএএন টিভি ’কে বক্তব্য দিবেন বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় শাওনকে অভিযুক্ত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা মুঠোফোনে রাজু আহমেদ এনএএন টিভি’কে বলেন,
‘এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
ইউটিউবে ভিডিওটি দেখতে লিঙ্কটি ক্লিক করুন : https://youtu.be/wi3t0G7Y7Sw
আরও পড়ুন :
- সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ক্লাস শুরু
- নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- সোনারগাঁয়ে মেয়ের সামনে বাবাকে হত্যার চেষ্টা
- নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন রিয়াজ
- দেহব্যবসার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার
- বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত
- ছোট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী সামাল দিচ্ছি: প্রধানমন্ত্রী
- নোয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৬ আসামির জামিন
- বন্দরে পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ
- শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের
