‎নারায়ণগঞ্জে বিএনপি নেতা ইকবালের পদ স্থগিত

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।

‎গতকাল বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইকবাল হোসেনের সব পদ স্থগিতের কথা জানানো হয়। তবে কী ধরনের কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
‎
এদিকে ইকবালের পদ স্থগিতের ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎এদিকে পদ স্থগিতের বিষয়ে ইকবাল হোসেন বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে পদ স্থগিত করায় তিনি বিস্মিত ও মর্মাহত।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব কিছু জানেন না দাবি করে বলেছেন, দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এককভাবে কারও পদ স্থগিত করার সুযোগ নেই।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card