নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় তিতাস গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে চার যুবক।
শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় ঘটে এ ঘটনা।
অগ্নিদগ্ধ চার জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,
তারাবো বিশ্বরোড এলাকার সরকারি জায়গায় ইয়াজউদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে একটি ঘর তুলে বসবাস করতেন।
ওই সরকারি জায়গা দিয়ে তিতাস গ্যাসের মেইন পাইপ লাইন থেকে অবৈধভাবে পাইপ টেনে গ্যাস নেয় একটি চক্র।
ওই পাইপ থেকে লিকেজ হয়ে আগে থেকেই গ্যাস বেরোচ্ছিল।
শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিন মারা গেলে রাতে তার লাশ দাফন ও জানাযার উদ্দেশ্যে গোসল করাচ্ছিলো কয়েকজন। এ সময় আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যে গ্যাস লাইট জ্বালায় এক ব্যক্তি।
পরে মুহূর্তের মধ্যে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে করে আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্যাস বিষ্ফোরণে জুম্মন, কবির, সিয়াম ও সেমিন নামের চার যুবক অগ্নিদগ্ধ হয়।
তাৎক্ষণিক তাদেরকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ ওই চারজনের বাড়ি তারাবো খালপাড় এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক মনির হোসেন বলেন,
‘অগ্নিদগ্ধ চার জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।’
আরও পড়ুন :
- দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩, নিখোঁজ ১০
- প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত; তিন দিনে নিহত ৪০
- ভারতীয় ভিসার জন্য পাসপোর্ট জমা না রেখেই আবেদন করা যাবে
- কৃত্রিম বুদ্ধিমত্তার খবর পাঠিকা এবার ভারতের টিভিতে
- গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ঋণ দিয়ে সহায়তা করলো এডিবি

Comments are closed.