নারায়ণগঞ্জের প্রথম IDP Australia অনুমোদিত IELTS পরীক্ষা কেন্দ্র হরিটেজ স্কুলে

সুদীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে হেরিটেজ স্কুলে যাত্রা শুরু হলো IDP অনুমোদিত নারায়ণগঞ্জের প্রথম IELTS ( Official Test Venue),অফিশিয়াল পরীক্ষা কেন্দ্র, আধুনিক সকল সুবিধা সম্বলিত এই কেন্দ্রটি যাত্রার শুরু থেকে প্রিমিয়াম সেন্টার হিসেবে স্বীকৃতি লাভ করেছে, বিগত ৭ই ফেব্রুয়ারী ২০২৬ তারিখে এই কেন্দ্রটি নারায়ণগঞ্জের প্রথম অফিসিয়াল IELTS পরীক্ষা কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে ইতোমধ্যে অভূতপূর্ব সারা পেয়েছে,বর্তমানে নারায়ণগঞ্জ ও আশেপাশের অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ঢাকা যাওয়ার ঝামেলা ছাড়াই এই কেন্দ্রে বসে IELTS পরীক্ষা দিচ্ছে, ফলে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের জন্য অনেক বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে,সার্বক্ষণিক বিদ্যুৎ, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ,নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ,সাউন্ড প্রুফ স্পিকিং রুম ও অভিজ্ঞ ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে IDP অনুমোদিত কেন্দ্রগুলোর মধ্যে সর্ববৃহৎ কেন্দ্র হিসেবে বিবেচিত ,এর পূর্বে নারায়ণগঞ্জের কোন IELTS পরীক্ষা কেন্দ্র ছিল না কিন্তু অনেক IELTS ট্রেনিং সেন্টার আছে, এই ট্রেনিং সেন্টার গুলোর বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ঢাকা গিয়ে পরীক্ষা দিতে হতো, নিজ শহরে পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীগণ অত্যন্ত আনন্দিত এবং তারা মনে করেন ঢাকা গিয়ে পরীক্ষার দুই ঘন্টা পূর্বে রিপোর্ট করা ও দুই ঘন্টা যানজট মোট চার ঘন্টা সময় ব্যয় করার কারণে বিগত সময়গুলোতে IELTS স্কোর কম আসতো, বর্তমানে নারায়ণগঞ্জে বসে পরীক্ষা দিতে পারায় পূর্বের চেয়ে ভালো স্কোর করা সম্ভব হয়েছে, এই পরীক্ষা কেন্দ্রটি হিট সেন্টার (HITT Center) নামে পরিচিতি যাহা হেরিটেজ স্কুলের একটি সহযোগী প্রতিষ্ঠান, চানমারিস্থ উপজেলা সড়কে ফরিদা ভবনে হিট সেন্টার একটি আধুনিক IELTS ট্রেনিং সেন্টারের পরিচালনা করে আসছে, যেখানে IELTS এর ক্রাশ কোর্স, বেসিক কোর্স, দীর্ঘমেয়াদী কোর্স সহ ভবিষ্যতে ভালো IELTS স্কোর অর্জনের জন্য স্কুলগামী শিক্ষার্থীদের জুনিয়র ইংলিশ কোর্স সমূহ পরিচালনা করে আসছে।
যেহেতু এই কেন্দ্রটি নারায়ণগঞ্জে IDP Australia অনুমোদিত প্রথম ও একমাত্র অফিশিয়াল IELTS পরীক্ষা কেন্দ্র তাই এই কেন্দ্রটি সফলভাবে পরিচালনার জন্য হেরিটেজ স্কুল কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীগণকে এই কেন্দ্রে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।