নাসিম ওসমানের সমাধিতে ফারুক হোসেন শিমুলের শ্রদ্ধাঞ্জলি ও দোয়া

নারায়ণগঞ্জ -৫ আসনের চার চার বারের সাংসদ সদস্য প্রায়ত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ, কে, এম নাসিম ওসমানের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া করেন ফতুল্লা ৬ নং ওয়ার্ড আওয়ামিলীগ এর নেতৃবৃন্দ।

পূর্ব ইসদাইর যুব সংঘ ও থানা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিমুল এর নেতৃত্বে মঙ্গলবার(৩০ এপ্রিল) সকালে মাসদাইর কবরস্থানে নাসিম ওসমানের স্বরণে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া করা হয়।

এ সময় থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিমুল বলেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা ছিলেন একেএম নাসিম ওসমান। তার হাত ধরেই নারায়ণগঞ্জে অনেক উন্নয়নমুলক কাজ হয়েছে। নারায়ণগঞ্জের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তিনি তার জিবনের শেষ সময় অব্দি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি ও তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন,পূর্ব ইসদাইর যুব সংঘের সভাপতি মনিরুজ্জামান, সিনিয়র সহ সভাপতি সাইফুল খান জিবু,যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাসান শাহীন, যুবলীগ নেতা ফারুক।

আরো উপস্থিত ছিলেন, কমল, গল্প,ফরহাদ, মুন্সি, জাহিদ, সাব্বির ও রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card