নিখোঁজের ১৩ দিনেও উদ্ধার হয়নি দিনাজপুরের বীরগঞ্জের চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রী সুমনা রানী সুমি (১২)।
এদিকে সন্তান নিখোঁজের শোকে ম্লান হয়ে গেছে পরিবারটির পুজোর আনন্দ। বাড়িতে চলছে সুনসান নীরবতা।
নেই কোনো পুজোর আয়োজন। সন্তানকে ফিরে পাবার প্রহর গুনছে পরিবারের লোকজন।
নিখোঁজ সুমনা রানী সুমি উদ্ধার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
তবে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত সময়ে নিখোঁজ স্কুলছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে বলে পুলিশ জানিয়েছে।
সুমনা রানী সুমি বীরগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সতিশ রায়ের দ্বিতীয় কন্যা।
সতিশ রায় পেশায় একজন রিকশাচালক এবং মা সারদা দেবনাথ একজন গৃহিণী।
নিখোঁজ সুমির মা সারদা দেবনাথ জানান, গত ১১ অক্টোবর সুমনা রানী সুমি দুপুরে বাড়ি ফিরে এসে গোসল শেষে কাপড় পড়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়।
এ সময় ভাত খাওয়ার জন্য বললে বান্ধবীর বাড়ি যাচ্ছে এবং ফিরে এসে ভাত খাবে বলে জানায় সে। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি।
রাতে তার বাবা বাড়ি ফিরে আসলে বিষয়টি জানানো হয়। পরে তার বাবা প্রতিবেশীসহ বান্ধবীদের বাড়িতে খোঁজ নেওয়ার পরও তার কোনো সন্ধান মেলেনি।
এরপর থেকে আজ অবধি নিখোঁজ সে।
সুমনার বাবা সতিশ রায় জানান,
রাতে প্রতিবেশী ও বন্ধু-বান্ধবীদের বাসায় খোঁজ নিয়ে তাকে না পেয়ে আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ নেই। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি।
পরে ১২ অক্টোবর বীরগঞ্জ থানায় একটি জিডি করি। কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই। আমার মেয়ে দ্রুত উদ্ধারে সবার সহযোগিতা চাই।
এ ব্যাপারে জানতে চাইলে বীরগঞ্জ থানার এসআই মো. আলী জানান,
নিখোঁজ সুমনা রানী সুমিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যহত রয়েছে। এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
তবে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত সময়ে নিখোঁজ স্কুলছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে বীরগঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন :
- ২০২৪ সালেও সরকারি ছুটি ২২ দিন
- বাংলাদেশে ‘মিনি সুইজারল্যান্ড’ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর
- সাইক্লোন হামুন: ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সন্ধ্যার পর
- পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
- বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী\
