প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ম্যাক্রোর টুইট

বাংলাদেশে দুদিনের রাষ্ট্রীয় সফরকালে উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা সফর শেষে এক টুইট (বর্তমান এক্স) বার্তায় এ ধন্যবাদ জানান তিনি।

টুইটে ম্যাক্রো লিখেন, ‘ধন্যবাদ আপনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সাথে বাংলাদেশিদের, আপনাদের উষ্ণ অভ্যর্থনার জন্য।

এটি আমাদের দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক ও অটুট বন্ধুত্বের গুরুত্ব বহন করে।’

এর আগে, ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন শেষে রোববার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশে দুদিনের সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

রাতে ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজ শুরুর আগে চলে সাংস্কৃতিক পরিবেশনা।

পরে ম্যাক্রোঁ দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’র শিল্পী ও সংগীত পরিচালক রাহুল আনন্দের হোম স্টুডিও পরিদর্শন করেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফরাসি প্রেসিডেন্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি জাদুঘর ঘুরে দেখেন এবং জাদুঘরের দর্শনার্থী বইয়ে সই করেন।

এসময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

৩২ নম্বর থেকে বের হয়ে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে

এয়ারবাসের সঙ্গে দু’টি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হয়।

উল্লেখ্য,

১৯৯০ সালে তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর বাংলাদেশ সফরের পর এটি ছিল বাংলাদেশে কোনো ফ্রান্সের প্রেসিডেন্টের দ্বিতীয় সফর।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card