নয়াদিল্লি থেকে আজ বিকেলে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীনারায়ণগঞ্জের ফতুল্লায় কবিরাজ আলামিন শেখ হত্যা মামলায় তারই বন্ধু প্রধান আসামি হাফিজ মাস্টারকে গ্রেপ্তার করেছে পিবিআই।
গ্রেপ্তারের পর হাফিজ মাস্টার জানিয়েছেন, তিনি পুণ্যের আশায় তার বন্ধুকে হত্যা করেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাইনবোর্ড এলাকায় পিবিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এর আগে রোববার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ফতুল্লায় নয়ামাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে হাফিজ জানান নিহত কবিরাজ আলামিন তার পূর্ব পরিচিত এবং দুইজনই বন্ধু।
একসাথে তারা একটি লাইটার জাহাজে কর্মরত ছিলেন। হাফিজের ধারণা আলামিনের কবিরাজি ঝাড় ফুকে মানুষ ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার হচ্ছে।
এ পথ থেকে তাকে ফিরিয়ে আনতে কয়েক বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
তাই আদর্শগত দিক থেকে তিনি পুণ্যের আশায় আলামিনকে হত্যার পরিকল্পনা করেন।
গত ৮ সেপ্টেম্বর রাতে ঘুমের মধ্যে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান।
ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন–
আরও পড়ুন :
- ছাত্রলীগ নেতাকে চাঁদা না দেওয়ায় ধর্ষণ মামলা, স্ত্রীর সংবাদ সম্মেলন
- ঢাকা-প্যারিসের মধ্যে ২ চুক্তি স্বাক্ষর
- বৃষ্টির মধ্যেই ভিজে নৌকা ভ্রমণে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
- ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শ্রদ্ধা
- ছাত্রলীগের সভাপতি সাদ্দামের জন্য আনা ফুল ফেলে দিলেন ঢাবির নেতারা
- যে কাজটি সিটি করপোরেশনের সেটিও আমরা করছি: স্বাস্থ্যমন্ত্রী
- এক দফা দাবিতে ডাকা বিএনপির গণমিছিল শুরু
- বিগত ১৮ মাসে সব নির্বাচন স্বচ্ছ হয়েছে: ইসি হাবিব খান
- ড. ইউনূস অশান্তির মহানায়ক : শ্রমিক নেতা কাউসার আহাম্মেদ পলাশ
- দুদিনব্যাপী জি-২০ সম্মেলনে কারা যোগ দিচ্ছেন, কারা দিচ্ছেন না
- আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হিন্দু ভাই-বোনেরা কিন্তু নিরাপদে আছেন: ওবায়দুল কাদের

Comments are closed.