দেশের সরকারি হাসপাতালগুলোর সক্ষমতার সঠিক ব্যবহার ও জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস (প্রাইভেট প্র্যাকটিস) কার্যক্রম চালু করেছে সরকার।
সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখার বিশেষ এই সেবার পরিধি বাড়াতে
আগামী সপ্তাহে আরও ১০০ হাসপাতালে বৈকালিক সেবা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
মঙ্গলবার (২ মে) সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই তথ্য জানান তিনি।
স্বাস্থ্যখাতকে মনিটরিংয়ের আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন,
‘আগে দেশের স্বাস্থ্য খাতে নিয়োজিত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের নিয়মতান্ত্রিকভাবে প্রশিক্ষণ দেওয়া হতো না।
তাদের প্রশিক্ষণকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসতে কাজ শুরু হয়েছে। এছাড়া প্রতিবছর একটি কনফারেন্সের আয়োজন করা হবে।
যে পদ্ধতিতে ডিসি ও পুলিশ সুপারের কনফারেন্স করা হয়, সেই একইভাবে চিকিৎসকদের নিয়েও প্রতিবছর কনফারেন্সের আয়োজন করা হবে।’
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন,
‘স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদফতর ও সারাদেশে মাঠপর্যায়ে বিভিন্ন পরিচালকসহ প্রায় ৭০০ কর্মকর্তা রয়েছে। সবাইকে নিয়ে এই কনফারেন্সের আয়োজন করা হবে।
ওই কনফারেন্সে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে। আশা করি তিনি আমাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
প্রসঙ্গত, চলতি মাসের ১১ তারিখে বাংলাদেশের ইউনিভার্সিটি হেলথ কনফারেন্স নামে একটি ইউনিভার্সাল হেলথ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
এতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য খাতের দেশি-বিদেশি অনেক গুণীজনও এ কনফারেন্সে অংশ নেবেন বলেও জানিয়েছেন জাহিদ মালেক।
উল্লেখ্য, গত ৩০ মার্চ দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় ঢাকা বিভাগের ১০ জেলা,
চট্টগ্রাম বিভাগের আট জেলা, ময়মনসিংহ বিভাগের চার জেলা, খুলনা বিভাগের চার জেলা,
রাজশাহী বিভাগের তিন জেলা, রংপুর বিভাগের পাঁচ জেলা, বরিশাল বিভাগের তিন জেলা ও সিলেট ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন:
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের
- ৮টি দাবি নিয়ে এনডব্লিউইউসি’র মানববন্ধন
- রাধিকা আপ্তের মতে, ‘শরীর নিয়ে লজ্জার কিছু নেই’
- পরিণীতি-রাঘব জানালেন তাদের বাগদানের দিনক্ষণ
- লাখো মুক্তার পোশাকে নিজেকে সাজালেন আলিয়া
- তেলুগু ছবির কোরিওগ্রাফার চৈতন্য’র আত্মহত্যা
- বিয়ে করলেন প্লে-বয় সালমান মুক্তাদির!

Comments are closed.