প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আ*ত্মহ*ত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর রায় নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের রাধানগর (সাহাপাড়া) এলাকায় নিজ ঘরে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অন্তর রায় ওই এলাকার পল্টু রায়ের ছেলে।

এদিকে গলায় ফাঁস দেওয়ার আগে রাত ২টার দিকে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অন্তর রায়। সেখানে তিনি প্রেমঘটিত বিষয় তুলে ধরেন।

আখাউড়া থানার ওসি বলেন, প্রেমের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন।

তার প্রাথমিক সত্যতা মিলেছে। তবে পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card