বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের

বাড়ির সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বিরোধে সুজাউল ইসলাম সুজা (৫০) নামে এক কৃষককে ভাই-ভাতিজারা পিটিয়ে হত্যা করেছেন।

সোমবার সকালে উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত কৃষক ও ব্যবসায়ী সুজাউল ইসলাম সুজা সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকরিয়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

জমির মালিকানা নিয়ে ছোট ভাই আবদুল মালেক ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বড় ভাই বাবলু মিয়াও সুজার বিপক্ষে অবস্থান নেন।

গত সোমবার বেলা সাড়ে ১০টার দিকে মালেক বড় ভাই সুজার বাড়ির দরজার সামনে ইট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন।

সুজা এর প্রতিবাদ ও বাঁধা দিলে প্রতিপক্ষ আপন বড় ভাই বাবলু মিয়া, ছোট ভাই আবদুল মালেকের ছেলে তামিম হোসেন,

স্ত্রী চামেলী আকতার তাকে মারধর শুরু করেন। এতে সুজা গুরুতর আহত হন।

সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান,

নিহতের স্ত্রী রোকসানা বেগম থানায় পাঁচ ভাসুর, দেবর, জা ও ভাতিজার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিরা বাড়িঘর ফেলে আত্মগোপন করায় মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

সুজাউল ইসলাম সুজার মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএএন টিভি