আগস্টের মাঝামাঝিতে এইচএসসি-সমমান পরীক্ষা: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগস্টের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরো জানান, আগামী ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্তভাবে অনুষ্ঠানের জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন,

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ,

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এন এ এন টিভি