ঢাকায় গ্যাসে গন্ধ, সমস্যার সমাধান হওয়ার দাবি তিতাসের

ঢাকায় বিভিন্ন স্থানে গ্যাসে গন্ধ পাওয়া যাচ্ছিল সোমবার থেকে।

বিষয়টি নিয়ে আতঙ্কে ছিলেন নগরবাসী। সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ মঙ্গলবার সকালে ঢাকায়  কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিতাস গ্যাসের এমডি বলেন, গ্যাসে গন্ধের যে সমস্যা গতকাল ছিল সেটির সমাধান হয়েছে। এখন স্বাভাবিক, চুলা জ্বালাতে সমস্যা নেই, কেউ আতঙ্কিত হবেন না।

তিতাসের দাবি, কোম্পানিটির জরুরি ও টেকনিক্যাল টিম রাতেই সমস্যার সমাধান করেছে।

এখন আর কোথাও গ্যাসে গন্ধ নেই। তিতাসের দাবি, ওভার ফ্লো থেকে গ্যাসে গন্ধ।

তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাখাওয়াত হোসেন জানান, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ার (ওভার-ফ্লো) কারণে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটা সমাধান হয়েছে।

কী কারণে গ্যাসের চাপ বেড়ে গিয়েছিল-

জানতে চাইলে শাখাওয়াত হোসেন বলেন, মন্ত্রণালয়ের থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটাই গ্যাস ছড়িয়ে পড়ার কারণ।

এর বাইরে বিস্তারিত বলতে পারবে সিস্টেম অপারেশন বিভাগ।

এর আগে গতকাল রাতে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার কারণ জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রাত ১২টার পর এক ফেসবুক পোস্টে মন্ত্রণালয় বলেছে, ‘ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে।

আরও পড়ুন:

 

এনএএন টিভি