বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণের শিকার হয়ে আকতার হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ মে) দিবাগত-রাত আড়াইটার সময় উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুমারী চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আকতার হোসেন ওই এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বর্ণনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা যায়,

জমির পাকা ধান কেটে ঘরের উঠানে রেখেছিলেন আকতার।

রাতে উঠানে বন্য হাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে লাইট নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে হাতিটি আক্তার হোসেনকে তাড়া করতে থাকে।

একপর্যায়ে ঘরের পার্শ্ববর্তী জায়গায় হাতির দাঁত দিয়ে তাকে পেছন থেকে আক্রমণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানান,

‘ঘটনাস্থলে বনবিভাগের লোক গেছেন। আইনানুগ প্রক্রিয়া গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশ ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।’

ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান,

‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি