‘বিএনপি-জামায়াত আমাদের ওপর আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করবো না’

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর আঘাত করলে পাল্টা আঘাত করবেন না বলে

 জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এসময় তিনি তাদের হেদায়েত কামনা করেন।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর পৌর কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন,

পবিত্র আশুরার মতো একটি অসীম বরকতময় দিনে বিএনপি-জামায়াত রাজনৈতিক কর্মসূচি দিয়ে জ্বালাও-পোড়াও করেছে।

এর বিচারের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ দেখবেন। আমরা দেশের জনগণের কাছে এর বিচার ছেড়ে দিলাম।

আমার বিশ্বাস জনগণই সঠিক বিচার করবে। এবং সে বিচারের রায় আমরা ভোটের মাধ্যমে করবো।

তিনি আরও বলেন,

তারা যেটা করছে সেটা শয়তানের কাজ। এগুলো মানুষের কাজ না। এগলো শয়তানের প্ররোচনায় করে মানুষ।

মিথ্যা কখনো সত্যের সাথে পারে না। আল্লাহর রহমতের সাথে শয়তানের কুমন্ত্রনা পারে না। আমি এটাই বিশ্বাস করি।

পরে শামীম ওসমান নিজের অসুস্থ মেজো ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।

আরও পড়ুন :

 

এনএএন টিভি